وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ

ওয়া বিল্লাইলি আফালা-তা‘কিলূন।উচ্চারণ

অতিক্রম করে যাও। ৭৬ তোমরা কি বোঝ না? তাফহীমুল কুরআন

এবং (কখনও) রাতের বেলা। #%২৭%# তা সত্ত্বেও কি তোমরা অনুধাবন করবে না?মুফতী তাকী উসমানী

এবং সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করবেনা?মুজিবুর রহমান

এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?মাওলানা মুহিউদ্দিন খান

সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করবে না ?ইসলামিক ফাউন্ডেশন

ও রাতে। তবুও কি তোমরা বুঝবে না?আল-বায়ান

ও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?তাইসিরুল

এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭৬

এ বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়া ও ফিলিস্তীন যাবার পথে লূতের সম্প্রদায়ের বিধ্বস্ত জনপদ যেখানে অবস্থিত ছিল দিনরাত সে এলাকা অতিক্রম করতো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

আরববাসীগণ যখন বাণিজ্য উপলক্ষে শামের সফর করত, তখন হযরত লূত আলাইহিস সালামের কওমকে যেখানে ধ্বংস করা হয়, সেই ধ্বংসপ্রাপ্ত বসতিসমূহের উপর দিয়ে আসা-যাওয়া করত।

তাফসীরে জাকারিয়া

১৩৮. ও সন্ধ্যায়।(১) তবুও কি তোমরা বোঝা না?

(১) এ বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে যে, কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়া ও ফিলিস্তীন যাবার পথে লুতের সম্প্রদায়ের বিধ্বস্ত জনপদ যেখানে অবস্থিত ছিল দিনরাত সে এলাকা অতিক্রম করতো। (দেখুন: তাবারী, মুয়াসসার, ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(১৩৮) এবং রাতে, তবুও কি তোমরা অনুধাবন করবে না? (1)

(1) এখানে সেই মক্কাবাসীদেরকে সম্বোধন করা হয়েছে, যারা ব্যবসার জন্য সফর করতে গিয়ে সেই বিধ্বস্ত এলাকার উপর দিয়ে যাতায়াত করত। তাদেরকে বলা হচ্ছে যে, তোমরা সকাল ও রাত্রে সেই এলাকা হয়ে অতিক্রম করছ, যেখানে বর্তমানে মৃত সাগর অবস্থিত, যা দেখতেও বড় বিশ্রী এবং পচা-সড়া ও দুর্গন্ধময়। (যার পানি অতিরিক্ত মোটা ও লবণাক্ত, তাতে কোন প্রাণী জীবন-ধারণ করতে পারে না এবং তাতে পড়লে ডুবে যায় না।) তোমরা কি তাদের এ অবস্থা দেখেও এ কথা অনুধাবন করতে পারছ না যে, রসূলদেরকে মিথ্যা মনে করার ফলে তাদের এই নিকৃষ্ট পরিণতি হয়েছে। তবে তোমাদের আচরণের ফলও তাদের থেকে পৃথক কেন হবে? তোমরাও সেই কর্মই সাধন করছ, যা তারা করেছে। তবে এর পরেও তোমরা আল্লাহর শাস্তি থেকে কিভাবে রক্ষা পাবে?