ইল্লা-‘আজূঝান ফিল গা-বিরীন।উচ্চারণ
এক বুড়ি ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। ৭৫ তাফহীমুল কুরআন
এক বৃদ্ধাকে ছাড়া, যে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। #%২৬%#মুফতী তাকী উসমানী
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।মুজিবুর রহমান
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।মাওলানা মুহিউদ্দিন খান
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ইসলামিক ফাউন্ডেশন
পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া ।আল-বায়ান
এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।তাইসিরুল
এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।মাওলানা জহুরুল হক
৭৫
এখানে হযরত লূতের (আ) স্ত্রীর কথা বলা হয়েছে, যে হিজরাতের হুকুম আসার পর তার মহান স্বামীর সাথে যায়নি বরং নিজের সম্প্রদায়ের সাথে থাকে এবং আযাবে নিক্ষিপ্ত হয়।
এ বৃদ্ধা হল হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। শেষ পর্যন্ত সে কাফেরদের সাথেই থাকে এবং তাদের সঙ্গে শাস্তিপ্রাপ্ত হয়। হযরত লূত (আ.)-এর ঘটনা বিস্তারিতভাবে সূরা হুদে (১১ : ৭৭) গত হয়েছে।
১৩৫. পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।
(১৩৫) কিন্তু উদ্ধার করিনি এক বৃদ্ধাকে, যে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (1)
(1) এর উদ্দেশ্য হল লূত (আঃ)-এর স্ত্রী, সে কাফের ছিল, সে ঈমানদারদের সাথে গ্রাম থেকে বাইরে যায়নি, কারণ নিজ কওমের সাথে ধ্বংস হওয়া তার ভাগ্যেও অবধারিত ছিল। সুতরাং তাকেও ধ্বংস করে দেওয়া হল।