ফাকাযযাবূহু ফাইন্নাহুম লামুহদারূন।উচ্চারণ
কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যা আরোপ করলো কাজেই এখন নিশ্চিতভাবেই তাদেরকে শাস্তির জন্য পেশ করা হবে, তাফহীমুল কুরআন
তারপর এই হল যে, তারা ইলিয়াসকে মিথ্যাবাদী বলল; এর ফলে তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন করা হবে।মুফতী তাকী উসমানী
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, অতএব তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।মুজিবুর রহমান
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু এরা তাকে মিথ্যাবাদী বলেছিল, কাজেই এদেরকে অবশ্যই শাস্তির জন্যে উপস্থিত করা হবে। ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (আযাবের জন্য) উপস্থিত করা হবে।আল-বায়ান
কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।তাইসিরুল
কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে,মাওলানা জহুরুল হক
১২৭. কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।
(১২৭) কিন্তু ওরা তাকে মিথ্যাবাদী বলেছিল, কাজেই ওদেরকে (শাস্তির জন্য) অবশ্যই উপস্থিত করা হবে। (1)
(1) অর্থাৎ তাওহীদ ও ঈমানকে অস্বীকার করার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে।