আল্লা-হা রব্বাকুম ওয়া রব্বা আ-বাই কুমুল আওওয়ালীন।উচ্চারণ
যিনি তোমাদের ও তোমাদের আগের পেছনের বাপ-দাদাদের রব?” তাফহীমুল কুরআন
সেই আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের বাপ-দাদাদেরও, যারা পূর্বে গত হয়েছে?মুফতী তাকী উসমানী
আল্লাহকে, যিনি রাব্ব তোমাদের এবং রাব্ব তোমাদের পূর্ব-পুরুষদের?মুজিবুর রহমান
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্কে, যিনি প্রতিপালক তোমাদের- প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের ?’ ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব’?আল-বায়ান
আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।তাইসিরুল
আল্লাহ্কে -- তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?"মাওলানা জহুরুল হক
১২৬. আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব।
(১২৬) আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের?’ (1)
(1) অর্থাৎ, বা’ল দেবতার ইবাদত ও উপাসনা করবে, তার নামে নযর-নিয়ায পেশ করবে এবং তাকে প্রয়োজন পূরণকারী ভাববে, অথচ তা তো একটি পাথরের মূর্তি মাত্র। আর যিনি সকল বস্তুর স্রষ্টা ও অতীত-ভবিষ্যতের সকল কিছুর প্রভু, তাকে তোমরা ভুলে বসবে?