ওয়া নাজ্জাইনা-হুমা ওয়া কাওমাহুমা-মিনাল কারবিল ‘আজীম।উচ্চারণ
তাঁদের উভয়কে ও তাঁদের জাতিকে উদ্ধার করেছি মহাক্লেশ থেকে। ৬৯ তাফহীমুল কুরআন
আমি তাদেরকে ও তাদের কওমকে এক মহা সংকট থেকে মুক্তি দিয়েছিলাম।মুফতী তাকী উসমানী
এবং তাদেরকে ও তাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে।মুজিবুর রহমান
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট হতে। ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাদেরকে ও তাদের কওমকে মহাসংকট থেকে নাজাত দিয়েছিলাম।আল-বায়ান
আর তাদের দু’জনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম।তাইসিরুল
আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।মাওলানা জহুরুল হক
৬৯
অর্থাৎ ফেরাউন ও তার জাতি তাদেরকে যে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়েছিল তা থেকে।
১১৫. এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।(১)
(১) সুদ্দী বলেন, মহাসংকট বলে ডুবে যাওয়া বুঝানো হয়েছে। (তাবারী) তবে হাসান বসরী বলেন, মহাসংকট বলে ফেরআউনের বংশধরদের বুঝানো হয়েছে। (তাবারী)
(১১৫) এবং তাদের ও তাদের সম্প্রদায়কে আমি মহাসংকট হতে উদ্ধার করেছিলাম। (1)
(1) অর্থাৎ, ফিরআউনের দাসত্ব ও তার অত্যাচার থেকে।