রব্বি হাবলী মিনাসসা-লিহীন।উচ্চারণ
হে পরওয়ারদিগার! আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও।” ৫৬ তাফহীমুল কুরআন
হে আমার প্রতিপালক! আমাকে এমন পুত্র দান কর, যে হবে সৎলোকদের একজন।মুফতী তাকী উসমানী
হে আমার রাব্ব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।মুজিবুর রহমান
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।মাওলানা মুহিউদ্দিন খান
‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’ ইসলামিক ফাউন্ডেশন
‘হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন’।আল-বায়ান
হে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর।তাইসিরুল
আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।মাওলানা জহুরুল হক
৫৬
এ দোয়া থেকে স্বতঃস্ফূর্তভাবে একথা জানা যায় যে, হযরত ইবরাহীম সে সময় সন্তানহীন ছিলেন। কুরআন মজীদের অন্যান্য স্থানে যে অবস্থা বর্ণনা করা হয়েছে তা থেকে জানা যায়, তিনি কেবলমাত্র নিজের এক স্ত্রী ও এক ভাতিজাকে (হযরত লূত) সাথে নিয়ে দেশ থেকে বের হয়ে পড়েছিলেন। সে সময় স্বাভাবিকভাবেই তাঁর মনে এ কামনার উদ্ভব হয়ে থাকবে যে, আল্লাহ যেন তাঁকে একটি সৎকর্মশীল সন্তান দান করেন, যে এ প্রবাস জীবনে তাঁর দুঃখ লাঘব করতে সাহায্য করবে।
১০০. হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।
(১০০) হে আমার প্রতিপালক! আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’