وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ

ওয়া ক-লা ইন্নী যা-হিবুন ইলা-রববী ছাইয়াহদীন।উচ্চারণ

ইবরাহীম বললো, ৫৪ “আমি আমার রবের দিকে যাচ্ছি, ৫৫ তিনিই আমাকে পথ দেখাবেন। তাফহীমুল কুরআন

ইবরাহীম বলল, আমি আমার প্রতিপালকের কাছে যাচ্ছি। তিনিই আমাকে পথ দেখাবেন। #%১৯%#মুফতী তাকী উসমানী

এবং সে বললঃ আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন।মুজিবুর রহমান

সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।মাওলানা মুহিউদ্দিন খান

সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন; ইসলামিক ফাউন্ডেশন

আর সে বলল, ‘আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।আল-বায়ান

সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন।তাইসিরুল

আর তিনি বললেন -- "আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৪

আগুন থেকে সুস্থ শরীরে স্বাচ্ছন্দে বেরিয়ে আসার পর যখন হযরত ইবরাহীম (আ) দেশ থেকে বের হয়ে যাবার ফায়সালা করলেন তখন চলার সময় একথাগুলো বলেন।

৫৫

এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর জন্য বের হয়ে পড়ছি। কারণ আমি আল্লাহর হয়ে গেছি, তাই আমার জাতি আমার শত্রু হয়ে গেছে। নয়তো আমার ও তার মধ্যে কোন দুনিয়াবী ঝগড়া ছিল না এবং এর ভিত্তিতে আমাকে স্বদেশ ত্যাগ করতে হচ্ছে না। তাছাড়া দুনিয়ায় আমার যাবার মতো কোন ঠিকানা নেই। সমগ্র দেহ-প্রাণকে তাকদীরের হাতে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ভরসায় বের হয়ে পড়ছি। যেদিকে তিনি নিয়ে যাবেন সেদিকেই চলে যাবো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

হযরত ইবরাহীম আলাইহিস সালামের মূল নিবাস ছিল ইরাক। এ ঘটনার পর তিনি শামে হিজরত করলেন।

তাফসীরে জাকারিয়া

৯৯. তিনি বললেন, “আমি আমার রবের দিকে চললাম(১), তিনি আমাকে অবশ্যই হেদায়াত করবেন,

(১) কাতাদাহ বলেন, অর্থাৎ তিনি বললেন, তিনি তার আমল, মন ও নিয়্যত সব নিয়েই যাচ্ছেন। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৯৯) ইব্রাহীম বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম,(1) তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন;

(1) ইবরাহীম (আঃ)-এর উক্ত ঘটনা ইরাকের ব্যাবিলন শহরে ঘটেছিল। শেষে তিনি সেখান থেকে হিজরত করে শামে চলে যান এবং সেখানে গিয়ে সন্তানের জন্য দু’আ করেন। (ফাতহুল ক্বাদীর)