ওয়াল্লা-হু খালাকাকুম ওয়ামা-তা‘মালূন।উচ্চারণ
অথচ আল্লাহই তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে জিনিসগুলো তৈরি করো তাদেরকেও।” তাফহীমুল কুরআন
অথচ আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা-কিছু তৈরি কর তাদেরকেও।মুফতী তাকী উসমানী
প্রকৃত পক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তা’ও।মুজিবুর রহমান
অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান
‘প্রকৃতপক্ষে আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি কর তাও।’ ইসলামিক ফাউন্ডেশন
‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কর তা সৃষ্টি করেছেন’?আল-বায়ান
আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও।তাইসিরুল
অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?মাওলানা জহুরুল হক
৯৬. অথচ, আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী করা তাও।(১)
(১) হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহই প্রত্যেক শিল্পী ও তার শিল্পকে তৈরী করেন’ (মুস্তাদরাকে হাকিম: ১/৩১) অর্থাৎ মানুষের কাজের স্রষ্টাও আল্লাহ। (আত-তাফসীরুস সহীহ)
(৯৬) প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরী কর তা-ও।’ (1)
(1) অর্থাৎ, ঐ সকল মূর্তি (এবং ছবিও) যা তোমরা নিজ হস্তে তৈরী কর এবং তাদেরকে উপাস্য মনে কর, তাও তিনি সৃষ্টি করেছেন। অথবা তোমরা যে সব কর্ম কর, সেসবের স্রষ্টাও একমাত্র আল্লাহ তাআলা। এতে পরিষ্কার হয়ে যায় যে, বান্দার আমল বা কর্মের স্রষ্টাও আল্লাহ তাআলা। এটাই হল আহলে সুন্নতের আকীদা।