قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ

ক-লা আতা‘বুদূনা মা-তানহিতূন।উচ্চারণ

সে বললো, “তোমরা কি নিজেদেরই খোদাই করা জিনিসের পূজা করো? তাফহীমুল কুরআন

ইবরাহীম বলল, তোমরা কি নিজেরা যা বানাও তার পূজা কর?মুফতী তাকী উসমানী

সে বললঃ তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর, তোমরা কি তাদেরই পূজা কর?মুজিবুর রহমান

সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?মাওলানা মুহিউদ্দিন খান

সে বলল, ‘তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই পূজা কর ? ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও, তোমরা কি সেগুলোর উপাসনা কর’,আল-বায়ান

সে বলল, ‘‘তোমরা (পাথর) খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ‘ইবাদাত কর?তাইসিরুল

তিনি বললেন -- "তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯৫. তিনি বললেন, তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করা তোমরা কি তাদেরই ইবাদাত কর?

তাফসীরে আহসানুল বায়ান

(৯৫) সে বলল, ‘তোমরা নিজেরা যাদেরকে পাথর খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই পূজা কর?