ফাআকবালূইলাইহি ইয়াঝিফফূন।উচ্চারণ
(ফিরে এসে) তারা দৌঁড়ে তাঁর কাছে এলো। ৫২ তাফহীমুল কুরআন
অনন্তর তারা (কওমের লোকজন) তার কাছে দৌড়ে আসল।মুফতী তাকী উসমানী
তখন ঐ লোকগুলি তার দিকে ছুটে এল।মুজিবুর রহমান
তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।মাওলানা মুহিউদ্দিন খান
তখন ঐ লোকগুলি তার দিকে ছুটে এলো। ইসলামিক ফাউন্ডেশন
তখন লোকেরা তার দিকে ছুটে আসল।আল-বায়ান
তখন লোকেরা (ফিরে এসে) তার দিকে ছুটে আসল।তাইসিরুল
তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।মাওলানা জহুরুল হক
৫২
এখানে ঘটনা সংক্ষেপে বর্ণনা করে দেয়া হয়েছে। সূরা আল আম্বিয়ায় এর যে বিস্তারিত আলোচনা এসেছে তাতে বলা হয়েছে, যখন তারা ফিরে এসে তাদের মন্দিরে সমস্ত মূর্তি ভেঙে পড়ে আছে দেখলো তখন চারদিকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। কিছু লোক বললো, ইবরাহীম নামের এক যুবক মূর্তি পূজার বিরুদ্ধে নানান কথা বলে বেড়ায়। একথায় জমায়াতের লোকেরা বললো তাকে ধরে আনো। সে অনুসারে একটি দল দৌড়ে তাঁর কাছে এলো এবং তাঁকে সমবেত জনতার সামনে হাজির করলো।
৯৪. তখন ঐ লোকগুলো তার দিকে ছুটে আসল।
(৯৪) তখন তারা তার দিকে ছুটে এল। (1)
(1) يَزِفُّوْنَ , يُسْرِعُوْنَ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থঃ দৌড়ে এল। অর্থাৎ, যখন তারা মেলা থেকে ফিরে এসে দেখল যে, তাদের উপাস্যগুলি ভেঙ্গে-চুরে পড়ে আছে, তখন সাথে সাথে তারা ভাবল যে, এ কাজ ইবরাহীমই করেছে। যেমন সূরা আম্বিয়াতে (৫১-৭০ আয়াতে) তার বিস্তারিত বর্ণনা আছে। সুতরাং তারা তাঁকে ধরে জনসাধারণের বিচার-সভায় নিয়ে এল। সেখানে ইবরাহীম (আঃ) তাদের অজ্ঞানতা ও তাদের উপাস্যের অক্ষমতা প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন।