فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ

ফার-গা ‘আলাইহিম দারবাম বিলইয়ামীন।উচ্চারণ

এরপর সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং ডান হাত দিয়ে খুব আঘাত করলো। তাফহীমুল কুরআন

অতঃপর সবলে আঘাত হানতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।মুফতী তাকী উসমানী

অতঃপর সে তাদের উপর সবলে ডান হাত দিয়ে আঘাত হানলো।মুজিবুর রহমান

অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর সে এদের ওপর সবলে আঘাত হানিল।ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে তাদের উপর সজোরে আঘাত হানল।আল-বায়ান

অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল।তাইসিরুল

কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯৩. অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।

তাফসীরে আহসানুল বায়ান

(৯৩) অতঃপর সে ওদের ওপর ঝুঁকে সজোরে আঘাত হানল। (1)

(1) رَاغَ , مَالَ, ذََهَبَ, أَقْبَلَ এ সবের অর্থ প্রায় একই। আর তা হল, তাদের দিকে ঝুঁকল বা মুখ করল,ضَرْبٌ بِالْيَمِيْنِ এর উদ্দেশ্য হল, সজোরে আঘাত করে ভেঙ্গে ফেলা।