ক-লুবনূলাহূবুনইয়া-নান ফাআলকূহু ফিল জাহীম।উচ্চারণ
তারা পরস্পর বললো, “এর জন্য একটি অগ্নিকুণ্ডু তৈরি করো এবং একে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও।” তাফহীমুল কুরআন
তারা বলল, ইবরাহীমের জন্য একটি ইমারত বানাও এবং তাকে (তার ভেতর) জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।মুফতী তাকী উসমানী
তারা বললঃ এর জন্য এক ইমারাত তৈরী কর, অতঃপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।মুজিবুর রহমান
তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল, ‘এটার জন্যে এক ইমারত নির্মাণ কর, এরপর এটাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘তার জন্য একটি স্থাপনা তৈরী কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর’।আল-বায়ান
তারা বলল, ‘তার জন্য একটা অগ্নিকুন্ড তৈরি কর, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ কর।’তাইসিরুল
তারা বললে -- "এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।"মাওলানা জহুরুল হক
৯৭. তারা বলল, এর জন্য এক ইমারত নির্মাণ কর, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।
(৯৭) তারা বলল, ‘এর জন্য এক অগ্নিকুন্ড তৈরী কর, অতঃপর একে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’