فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ

ফার-গা ইলাআ-লিহাতিহিম ফাক-লা আলা-তা’কুলূন।উচ্চারণ

তাদের পেছনে সে চুপিচুপি তাদের দেবতাদের মন্দিরে ঢুকে পড়লো এবং বললো, “আপনারা খাচ্ছেন না কেন?” ৫১ তাফহীমুল কুরআন

তারপর সে তাদের (হাতেগড়া) উপাস্যদের (অর্থাৎ মূর্তিদের) কাছে ঢুকে পড়ল এবং (তাদেরকে) বলল, তোমরা যে খাচ্ছ না?মুফতী তাকী উসমানী

পরে সে সন্তর্পণে তাদের দেবতাগুলির নিকট গেল এবং বললঃ তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন?মুজিবুর রহমান

অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?মাওলানা মুহিউদ্দিন খান

পরে সে সন্তর্পণে এদের দেবতাগুলির নিকট গেল এবং বলল, ‘তোমরা খাদ্য গ্রহণ করছো না কেন ?’ ইসলামিক ফাউন্ডেশন

তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’আল-বায়ান

তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, (আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার) আপনারা খাচ্ছেন না কেন?তাইসিরুল

তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন -- "তোমরা খাও না কেন?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫১

এ থেকে পরিস্কর জানা যায়, মন্দিরে মূর্তিদের সামনে বিভিন্ন প্রকার খাবার জিনিস রাখা হয়েছিল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯১. পরে তিনি চুপিচুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন, তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন?

তাফসীরে আহসানুল বায়ান

(৯১) পরে সে সংগোপনে ওদের দেবতাগুলির নিকট গেল এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন? (1)

(1) অর্থাৎ, তাবার্রুক অর্জনের নিমিত্তে নিয়ে যাওয়া যে সকল মিষ্টান্ন সেখানে পড়ে ছিল, তিনি তাদেরকে খাওয়ার জন্য দিলেন। আর এ কথা স্পষ্ট যে, তাদের না খাওয়ার দরকার ছিল, আর না তারা খেয়েছিল; বরং তাদের উত্তর দেওয়ারও ক্ষমতা ছিল না, ফলে কোন উত্তরও দিল না।