فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ

ফাতওয়াল্লাও ‘আনহু মুদবিরীন।উচ্চারণ

কাজেই তারা তাঁকে ত্যাগ করে চলে গেলো। ৫০ তাফহীমুল কুরআন

সুতরাং তারা পৃষ্ঠ ঘুরিয়ে তার কাছ থেকে চলে গেল।মুফতী তাকী উসমানী

অতঃপর তারা তাকে পশ্চাতে রেখে চলে গেল।মুজিবুর রহমান

অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর এরা তাকে পশ্চাতে রেখে চলে গেল। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তারা পৃষ্ঠপ্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল।আল-বায়ান

অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল।তাইসিরুল

সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫০

আসল ব্যাপার কি ছিল তা এ বাক্য নিজেই প্রকাশ করছে। মনে হচ্ছে সম্প্রদায়ের লোকেরা কোন জাতীয় মেলায় যাচ্ছিল। হযরত ইবরাহীমের পরিবারের লোকেরা তাঁকেও সঙ্গে যেতে অনুরোধ করে থাকবে। তিনি আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না, বলে ওযর পেশ করে দিয়ে থাকবেন। এখন যদি একথাটা একেবারে অসত্য বা বাস্তব বিরোধী হতো, তাহলে ঘরের লোকেরা তাঁকে বলতো, শরীর-স্বাস্থ্য তো ভালোই আছে দেখতে পাচ্ছি তাহলে আবার খামখা বাহানা করছো কেন? কিন্তু যখন তারা এ ওজর গ্রহণ করে তাঁকে পেছনে রেখে চলে গেলো তখন এ থেকে স্বতঃস্ফূর্তভাবে একথা প্রকাশ পায় যে, নিশ্চয়ই হযরত ইবরাহীম সে সময় সর্দি, কাশি অথবা এ ধরনের কোন সাধারণ রোগে ভুগছিলেন, যার ফলে পরিবারের লোকেরা তাঁকে রেখে চলে যেতে রাজি হয়ে যায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯০. অতঃপর তারা তাকে পিছনে রেখে চলে গেল।

তাফসীরে আহসানুল বায়ান

(৯০) অতঃপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল।