فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

ফমা-জান্নুকুম বিরব্বিল ‘আ-লামীন।উচ্চারণ

সমস্ত বিশ্ব-জগতের রব আল্লাহ‌ সম্পর্কে তোমাদের ধারণা কি?” ৪৬ তাফহীমুল কুরআন

তো যেই সত্তা সমস্ত জগতের প্রতিপালক তার সম্পর্কে তোমাদের কী ধারণা?মুফতী তাকী উসমানী

জগতসমূহের রাব্ব সম্বন্ধে তোমাদের ধারণা কি?মুজিবুর রহমান

বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?মাওলানা মুহিউদ্দিন খান

‘জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী ?’ ইসলামিক ফাউন্ডেশন

‘তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কী’?আল-বায়ান

বিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কী ধারণা পোষণ কর?তাইসিরুল

তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৬

অর্থাৎ আল্লাহকে তোমরা কী মনে করেছো? তোমরা কি মনে করো, এসব কাঠ-পাথরের তৈরি দেবতারা তাঁর সমজাতীয় হতে পারে? অথবা এরা তাঁর গুণাবলী ও ক্ষমতায় শরীক হতে পারে? আর তোমরা কি এ বিভ্রান্ত চিন্তারও শিকার হয়েছো যে, তাঁর সাথে এত বড় গোস্তাখী করার পর তোমরা তাঁর পাকড়াও থেকে রেহাই পেয়ে যাবে?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৭. তাহলে সকলসৃষ্টির রব সম্বন্ধে তোমাদের ধারণা কী?(১)

(১) কাতাদাহ বলেন, অর্থাৎ যদি তোমরা তাঁর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেছ যে, তোমরা তাকে ছাড়া অন্যকে ইবাদাত করেছ। (তাবারী) তখন তার ব্যাপারে তোমাদের কি ধারণা? তিনি কি তোমাদের এমনিই ছেড়ে দিবেন?

তাফসীরে আহসানুল বায়ান

(৮৭) বিশ্বজগতের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কি?’ (1)

(1) অর্থাৎ, এই শ্রেণীর জঘন্য আচরণ করার পরেও তিনি তোমাদের প্রতি কি অসন্তুষ্ট হবেন না এবং তোমাদেরকে শাস্তি দেবেন না?