فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ

ফানাজার নাজরতান ফিননুজূম।উচ্চারণ

তারপর ৪৭ সে তারকাদের দিকে একবার তাকালো ৪৮ তাফহীমুল কুরআন

এর (কিছুকাল) পর সে তারকারাজির দিকে একবার তাকাল।মুফতী তাকী উসমানী

অতঃপর সে একবার তারকারাজির দিকে একবার তাকালো।মুজিবুর রহমান

অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর সে তারকারাজির দিকে একবার তাকাল ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল।আল-বায়ান

অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)তাইসিরুল

তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৭

এখন একটি বিশেষ ঘটনার কথা বলা হচ্ছে। এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা এসেছে সূরা আল আম্বিয়া, ৫১-৭৩ এবং আল ’আনকাবূতে, ১৬-২৭ আয়াতে।

৪৮

ইবনে আবি হাতেম প্রসিদ্ধ তাবে’ঈ মুফাসসির কাতাদাহর এ উক্তি উদ্ধৃত করেছেন যে, আরবরা نَظَرَ فِى النَّجُوْمِ (সে তারকাদের দিকে তাকালো) শব্দাবলী প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে তার যে অর্থ গ্রহণ করে তা হচ্ছে এই যে, সে ভাবনা-চিন্তা করলো অথবা সে চিন্তা করতে লাগলো। আল্লামা ইবনে কাসীর এ উক্তিটিকেই প্রাধান্য দিয়েছেন। এমনিতেও প্রায়ই দেখা যায়, যখন কোন ব্যক্তির সামনে চিন্তার কোন বিষয় আসে তখন সে আকাশের দিকে অথবা ওপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর ভেবে-চিন্তে জবাব দেয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৮. অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন,

তাফসীরে আহসানুল বায়ান

(৮৮) অতঃপর ইব্রাহীম তারকারাজির দিকে একবার তাকাল