আইফকান আ-লিহাতান দূনাল্লা-হি তুরীদূন।উচ্চারণ
আল্লাহকে বাদ দিয়ে কি তোমরা মিথ্যা বানোয়াট মাবুদ চাও? তাফহীমুল কুরআন
তোমরা কি আল্লাহকে ছেড়ে অলীক উপাস্যদেরকে কামনা করছ?মুফতী তাকী উসমানী
তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক মা‘বূদগুলিকে চাও?মুজিবুর রহমান
তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?মাওলানা মুহিউদ্দিন খান
‘তোমরা কি আল্লাহ্ র পরিবর্তে অলীক ইলাহ্গুলিকে চাও ? ইসলামিক ফাউন্ডেশন
‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে চাও’?আল-বায়ান
তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মা’বুদ পেতে চাও?তাইসিরুল
"তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর?মাওলানা জহুরুল হক
৮৬. তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহগুলোকে চাও?
(৮৬) তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক উপাস্য চাও? (1)
(1) অর্থাৎ, নিজেদের পক্ষ থেকে মিথ্যাভাবে উপাস্য বানিয়ে নিয়ে তোমরা আল্লাহ ব্যতীত তাদের ইবাদত করছ, অথচ তা পাথর ও মূর্তি বৈ কিছুই নয়।