ইযক-লা লিআবীহি ওয়া কাওমিহী মা-যা-তা‘বুদূন।উচ্চারণ
যখন বলে সে তাঁর পিতা ও তাঁর জাতিকে ৪৫ “এগুলো কি জিনিস যার ইবাদাত তোমরা করছো? তাফহীমুল কুরআন
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, তোমরা কোন জিনিসের ইবাদত করছ?মুফতী তাকী উসমানী
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলঃ তোমরা কিসের পূজা করছ?মুজিবুর রহমান
যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?মাওলানা মুহিউদ্দিন খান
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিল, ‘তোমরা কিসের পূজা করছো ? ইসলামিক ফাউন্ডেশন
যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা কিসের ইবাদত কর’?আল-বায়ান
সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কিসের ‘ইবাদাত কর?তাইসিরুল
যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন -- "তোমরা কিসের উপাসনা করছ?মাওলানা জহুরুল হক
৪৫
হযরত ইবরাহীমের (আ) এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন তাফহীমুল কুরআন, আল আন’আম, ৫০-৫৫, মারয়াম, ২৬-২৭ ; আল আম্বিয়া, ৫১-৬৬ ; আশ শূ’আরা, ৫০-৬৪ এবং আল আনকাবূত, ২৫-৪৮ টীকা।
৮৫. যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কিসের ইবাদাত করছ?
(৮৫) সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিল, ‘তোমরা কিসের পূজা করছ?