۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ

ওয়া ইন্না মিন শী‘আতিহী লাইবর-হীম।উচ্চারণ

আর নূহের পথের অনুসারী ছিল ইবরাহীম। তাফহীমুল কুরআন

এবং তারই অনুগামীদের অন্তর্ভুক্ত ছিল ইবরাহীমও।মুফতী তাকী উসমানী

ইবরাহীম তার অনুগামীদের অন্তর্ভুক্ত।মুজিবুর রহমান

আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।মাওলানা মুহিউদ্দিন খান

আর ইব্রাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত। ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।আল-বায়ান

অবশ্যই ইবরাহীম ছিল তারই দলের লোক।তাইসিরুল

আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৩. আর ইবরাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত।(১)

(১) ইবরাহীম আলাইহিস সালামের কাহিনী বিস্তারিত দেখুন, তার পিতা ও সম্প্রদায়ের সাথে তার বিভিন্ন আলোচনা, সূরা মারইয়াম: ৪১–৪৯; সূরা আশ-শু'আরা: ৬৯–৭০৷ ইবন আব্বাস বলেন, এখানে তার অনুগামী বলে, তার দ্বীনের অনুগামী বোঝানো হয়েছে। (তাবারী) মুজাহিদ বলেন, তার পদ্ধতি ও নিয়ম-নীতির অনুগামী বোঝানো হয়েছে। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৮৩) নিশ্চয় ইব্রাহীম তার অনুসারীদের একজন। (1)

(1) شيعةٌ এর অর্থ দল ও স্বমতাবলম্বী, অনুসরণকারী। অর্থাৎ ইবরাহীম জ দ্বীনদার ও তাওহীদবাদীদের সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন, যাঁরা নূহ (আঃ)-এর মতই আল্লাহর নৈকট্য লাভের বিশেষ তাওফীক পেয়েছিলেন।