وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ

ওয়া তারকনা-‘আলাইহি ফিল আ-খিরীন।উচ্চারণ

এবং পরবর্তী বংশধরদের মধ্যে তাঁরই প্রশংসা ছেড়ে দেই। তাফহীমুল কুরআন

পরবর্তীদের মধ্যে তার সম্পর্কে এই ঐতিহ্য চালু করেছিমুফতী তাকী উসমানী

আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।মুজিবুর রহমান

আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,মাওলানা মুহিউদ্দিন খান

আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি। ইসলামিক ফাউন্ডেশন

আর পরবর্তীদের মধ্যে তার জন্য (সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।আল-বায়ান

আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।তাইসিরুল

আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৮. আর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখেছি।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৮) আমি তা পরবর্তীদের স্মরণে রেখেছি, (1)

(1) অর্থাৎ, কিয়ামত পর্যন্ত আগমনকারী মু’মিনদের মাঝে আমি নূহ (আঃ)-এর সুনাম বাকী রেখেছি। তারা নূহ (আঃ)-এর প্রতি সালাম পাঠ করছে ও করবে।