وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ

ওয়ালা কাদ না-দা-না-নূহুন ফালানি‘মাল মুজীবূন।উচ্চারণ

(ইতিপূর্বে) ৩৯ নূহ আমাকে ডেকেছিল, ৪০ তাহলে দেখো, আমি ছিলাম কত ভালো জওয়াবদাতা। তাফহীমুল কুরআন

নূহ আমাকে ডেকেছিল (লক্ষ করে দেখ), আমি কত উত্তম সাড়াদানকারী।মুফতী তাকী উসমানী

নূহ আমাকে আহবান করেছিল, আর আমি কত উত্তম সাড়া দানকারী।মুজিবুর রহমান

আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান

নূহ্ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী। ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!আল-বায়ান

(ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!তাইসিরুল

আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৯

এ বিষয়বস্তুটির সম্পর্ক রয়েছে পেছনের রুকূ’র শেষ বাক্যগুলোর সাথে। সেগুলোর ওপর চিন্তা-ভাবনা করলে এ কাহিনীটি এখানে কেন শুনানো হচ্ছে তা বুঝা যায়।

৪০

এখানে হযরত নূহ আলাইহিস সালামের ফরিয়াদের কথা বলা হয়েছে। দীর্ঘকাল নিজের কওমকে সত্য দ্বীনের দাওয়াত দেবার পর শেষে হতাশ হয়ে তিনি মহান আল্লাহর কাছে এ ফরিয়াদ করেছিলেন। সূরা কামারে এ ফরিয়াদের শব্দগুলো নিম্নোক্তভাবে এসেছে فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ “সে তার রবকে ডেকে বললো, আমি পরাজিত হয়ে গেছি, তুমি আমাকে সাহায্য করো।” (আল কামার, ১০ আয়াত)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৫. আর অবশ্যই নূহ আমাদেরকে ডেকেছিলেন, অতঃপর (দেখুন) আমরা কত উত্তম সাড়াদানকারী।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৫) নূহ আমাকে আহবান করেছিল এবং আমি কত উত্তমরূপে সাড়া দিয়েছিলাম। (1)

(1) অর্থাৎ, সাড়ে নয়শ’ বছর তাবলীগ করার পরেও যখন কওমের অধিকাংশ লোকেরাই তাঁকে মিথ্যাজ্ঞান করল এবং তিনি অনুভব করলেন যে, এদের ঈমান আনার কোন আশা নেই, তখন নিজ প্রভুর নিকট দু’আ করে বললেন, (فَدَعَا رَبَّهُ اَنِّيْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ) ‘‘হে আল্লাহ আমি অসহায়, তুমি আমার প্রতিশোধ নাও। (সূরা ক্বামার ১০ আয়াত) সুতরাং আল্লাহ নূহ (আঃ)-এর দু’আ কবুল করলেন এবং তাঁর কওমকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন।