إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

ইল্লা-‘ইবা-দাল্লা-হিল মুখলাসীন।উচ্চারণ

এ অশুভ পরিণতির হাত থেকে কেবলমাত্র আল্লাহর সে বান্দারাই রেহাই পেয়েছে যাদেরকে তিনি নিজের জন্য স্বতন্ত্র করে নিয়েছেন। তাফহীমুল কুরআন

তবে আল্লাহর মনোনীত বান্দাগণ (নিরাপদ ছিল)।মুফতী তাকী উসমানী

তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।মুজিবুর রহমান

তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।মাওলানা মুহিউদ্দিন খান

তবে আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।ইসলামিক ফাউন্ডেশন

অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া।আল-বায়ান

কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)তাইসিরুল

শুধু আল্লাহ্‌র খাস বান্দাদের ব্যতীত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৪. তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।(১)

(১) সুদ্দী বলেন, এরা হচ্ছে, তারা আল্লাহ যাদেরকে তাঁর নিজের জন্য বিশেষভাবে বাছাই করে নিয়েছেন। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৭৪) তবে আল্লাহর বিশুদ্ধচিত্ত দাসদের কথা স্বতন্ত্র। (1)

(1) অর্থাৎ, শিক্ষামূলক পরিণতি থেকে শুধু তারাই নিষ্কৃতি পেয়েছিল যাদেরকে আল্লাহ তাআলা ঈমান ও তাওহীদ গ্রহণ করার তাওফীক দান করে বাঁচিয়ে নিয়েছিলেন। مُخْلَصِينَ (বিশুদ্ধচিত্ত) ঐ সকল মানুষ যারা শাস্তি থেকে বেঁচেছিল। এক্ষণে مُنْذَرِينَ (যে দলকে সতর্ক ও ধ্বংস করা হয়েছিল তাদের) বর্ণনার পর কিছু مُنْذِرِيْنَ (সতর্ককারী পয়গম্বর)-দের বর্ণনা করা হচ্ছে।