ফাহুম ‘আলাআ-ছা-রিহিম ইউহর‘ঊন।উচ্চারণ
এবং তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছে। ৩৮ তাফহীমুল কুরআন
সুতরাং তারা লাফিয়ে লাফিয়ে তাদেরই পদছাপ ধরে চলতে থাকে। #%১৫%#মুফতী তাকী উসমানী
আর তারা তাদের পদাংক অনুসরণে ধাবিত হয়েছিল।মুজিবুর রহমান
অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল। ইসলামিক ফাউন্ডেশন
ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে।আল-বায়ান
অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল।তাইসিরুল
তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল,মাওলানা জহুরুল হক
৩৮
অর্থাৎ তারা নিজেদের বুদ্ধি ব্যবহার করে তাদের বাপ-দাদাদের থেকে যে রীতি-রেওয়াজ চলে আসছে তা সঠিক কিনা সেকথা কোনদিন চিন্তা করেনি। ব্যাস, যে পথে অন্যদেরকে চলতে দেখেছে চোখ বন্ধ করে তারা সে পথেই চলতে থেকেছে।
‘লাফিয়ে-লাফিয়ে চলা’-এর দ্বারা ইশারা করা হয়েছে যে, তারা স্বেচ্ছায়-সানন্দে পূর্বসুরীদের পথ অনুসরণ করেছিল। নিজেদের বুদ্ধি-বিবেককেও কাজে লাগায়নি এবং নবী-রাসূলদের কথায়ও কর্ণপাত করেনি।
৭০. অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল।(১)
(১) মুজাহিদ বলেন, এর অর্থ কোন কিছুর পিছনে দ্রুত চলা। (তাবারী) কাতাদাহ বলেন, খুব দ্রুত চলা। (তাবারী)
(৭০) এবং নির্বিচারে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিল। (1)
(1) এখানে জাহান্নামের উল্লিখিত শাস্তির কারণ বর্ণনা করা হচ্ছে যে, তারা আপন বাপ-দাদাদেরকে ভ্রষ্টতার উপর পেয়েও তাদের অন্ধানুকরণ করে চলেছিল এবং প্রমাণ ও স্পষ্ট দলীল ছেড়ে ‘তাকলীদ’ (অন্ধ-বিশ্বাস) এর পথ বেছে নিয়েছিল। إهراعٌ , إسراعٌ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ শীঘ্রতা করা, দৌড়ানো, অতি আগ্রহের সাথে গ্রহণ করা বা লুফে নেওয়া।