ছু ম্মা ইন্না মারজি‘আহুম লা ইলাল জাহীম।উচ্চারণ
আর এরপর তাদের প্রত্যাবর্তন হবে। এ অগ্নিময় দোজখের দিকে। ৩৭ তাফহীমুল কুরআন
তারপর তাদের প্রত্যাবর্তন হবে সেই জাহান্নামেরই দিকে। #%১৪%#মুফতী তাকী উসমানী
আর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্জ্বলিত আগুনের দিকে।মুজিবুর রহমান
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।মাওলানা মুহিউদ্দিন খান
আর এদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে। ইসলামিক ফাউন্ডেশন
তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে।আল-বায়ান
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে।তাইসিরুল
তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।মাওলানা জহুরুল হক
৩৭
এ থেকে বুঝা যায় যে, জাহান্নামবাসীরা যখন ক্ষুধা-পিপাসায় কাতর হয়ে যেতে থাকবে তখন তাদেরকে হাঁকিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে রয়েছে যাক্কুম গাছ ও টগবগে ফুটন্ত পানির ঝরণা। তারপর সেখান থেকে খানাপিনা শেষ করার পর তাদেরকে আবার তাদের জাহান্নামে ফিরিয়ে আনা হবে।
অর্থাৎ এত কিছু শাস্তি ভোগের পরও তারা যে জাহান্নাম থেকে বের হতে পারবে তা নয়; বরং কোথাও ফিরবে তো সেই জাহান্নামেই ফিরবে। জাহান্নামই হবে তাদের অনন্তকালীন নিবাস।
৬৮. তারপর তাদের প্রত্যাবর্তন হবে প্ৰজ্বলিত আগুনেরই দিকে।
(৬৮) অতঃপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। (1)
(1) অর্থাৎ, যাক্কুম ও গরম পানি খাওয়ার পর তাদেরকে পুনরায় জাহান্নামে নিক্ষেপ করা হবে।