ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ

ছু ম্মা ইন্না লাহুম ‘আলাইহা- লাশাওবাম মিন হামীম।উচ্চারণ

তারপর পান করার জন্য তারা পাবে ফুটন্ত পানি। তাফহীমুল কুরআন

তদুপরি তারা পাবে ফুটন্ত পানির মিশ্রণ। #%১৩%#মুফতী তাকী উসমানী

তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।মুজিবুর রহমান

তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,মাওলানা মুহিউদ্দিন খান

তদুপরি এদের জন্যে থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। ইসলামিক ফাউন্ডেশন

তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।আল-বায়ান

এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।তাইসিরুল

তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ বিস্বাদ যাক্কুম গাছ, পুঁজ ইত্যাদির সাথে থাকবে গরম পানি মেশানো।

তাফসীরে জাকারিয়া

৬৭. তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৭) তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, (1)

(1) অর্থাৎ, খাওয়ার পর (গলায় আটকে গেলে) তাদের পানির প্রয়োজন হলে তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যা পান করার ফলে তাদের নাড়ী-ভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যাবে। (সূরা মুহাম্মাদ ১৫ আয়াত দ্রষ্টব্য)