فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

ফাইন্নাহুম লাআ-কিলূনা মিনহা-ফামা-লিঊনা মিনহাল বুতূন।উচ্চারণ

জাহান্নামের অধিবাসীরা তা খাবে এবং তা দিয়ে পেট ভরবে। তাফহীমুল কুরআন

সুতরাং জাহান্নামবাসীগণ তা থেকেই খাবে এবং তা দ্বারাই পেট ভরবে।মুফতী তাকী উসমানী

ওটা হতে তারা আহার করবে এবং উদর পূর্ণ করবে ওটা দ্বারা।মুজিবুর রহমান

কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।মাওলানা মুহিউদ্দিন খান

অবশ্যই এরা এটা হতে ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।আল-বায়ান

জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে।তাইসিরুল

তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৬. তারা তো এটা থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে।(১)

(১) আল্লামা শানকীতী বলেন, এ আয়াতে আল্লাহ বলেছেন যে, তারা তো যাক্কুম গাছ থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। অন্যত্রও তা বলেছেন, “তারপর হে বিভ্ৰান্ত মিথ্যারোপকারীরা! তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম গাছ থেকে, অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে, তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি—অতঃপর পান করবে তৃষ্ণার্তা উটের ন্যায়।” (সূরা আল-ওয়াকি'আহ: ৫১–৫৫)

তাফসীরে আহসানুল বায়ান

(৬৬) সীমালংঘনকারীরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে। (1)

(1) তা তাদেরকে জোর করে খাইয়ে পেট পূর্ণ করা হবে। (অথবা ক্ষুধার তাড়নায় তাই দিয়ে তারা পেট পূর্ণ করবে।)