إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّـٰلِمِينَ

ইন্না-জা‘আলনা-হা-ফিতনাতাল লিজ্জা-লিমীন।উচ্চারণ

আমি এ গাছটিকে জালেমদের জন্য ফিতনায় পরিণত করে দিয়েছি। ৩৫ তাফহীমুল কুরআন

আমি সে গাছকে জালেমদের জন্য এক পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছি। #%১১%#মুফতী তাকী উসমানী

যালিমদের জন্য আমি ওটা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ।মুজিবুর রহমান

আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।মাওলানা মুহিউদ্দিন খান

জালিমদের জন্যে আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় আমি তাকে যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা।আল-বায়ান

এ গাছটাকে আমি যালিমদের পরীক্ষা করার জন্য (একটা উপকরণ) বানিয়েছি (কেননা, যালিমরা বলে যে, জাহান্নামের ভিতর আবার গাছ হয় কী করে?)তাইসিরুল

নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৫

অর্থাৎ অস্বীকারকারীরা একথা শুনে কুরআনের নিন্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিদ্রূপ করার একটি নতুন সুযোগ পেয়ে যায়। এর ফলে তারা ঠাট্টা করে বলতে থাকে, নাও এখন নতুন কথা শোনো, জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে নাকি আবার গাছ জন্মাবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

কুরআন মাজীদ যখন জানাল, জাহান্নামে যাক্কুম গাছ থাকবে এবং তা হবে জাহান্নামবাসীদের খাদ্য, কাফেরগণ তা শুনে হাসি-ঠাট্টা শুরু করে দিল। তারা বলতে লাগল, আগুনের মধ্যে গাছ থাকবে কি করে? আল্লাহ তাআলা বলছেন, যাক্কুম গাছের কথা উল্লেখ করে কাফেরদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলা হচ্ছে। দেখা হচ্ছে, তারা আল্লাহ তাআলার কথাকে সত্য বলে বিশ্বাস করে, না তাকে মিথ্যা বলে উড়িয়ে দেয়।

তাফসীরে জাকারিয়া

৬৩. যালিমদের জন্য আমরা এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ,

তাফসীরে আহসানুল বায়ান

(৬৩) সীমালংঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ; (1)

(1) পরীক্ষাস্বরূপ, কারণ সে বৃক্ষের ফল ভক্ষণ করাই বড় পরীক্ষা। অনেকে এই কারণে পরীক্ষা বলেছেন যে, তারা তার অস্তিত্বের কথা অস্বীকার করে বলেছিল যে, জাহান্নামে যেখানে সর্বদিকে আগুন আর আগুন হবে, সেখানে গাছ কিভাবে থাকতে পারে? এখানে ‘যালেম’ (সীমালংঘনকারী) বলতে সেই সকল জাহান্নামীদেরকে বুঝানো হয়েছে যাদের উপর জাহান্নাম ওয়াজেব হবে।