أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ

আযা-লিকা খাইরুন নুঝুলান আম শাজারতুঝ ঝাককূম।উচ্চারণ

বলো, এ ভোজ ভালো, না যাক্কুম গাছ? ৩৪ তাফহীমুল কুরআন

বল তো, এই আতিথেয়তা উত্তম, না যাক্কুম গাছ?মুফতী তাকী উসমানী

আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ, না কি যাক্কুম বৃক্ষ?মুজিবুর রহমান

এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?মাওলানা মুহিউদ্দিন খান

আপ্যায়নের জন্যে কি এটাই শ্রেয় না যাক্কুম বৃক্ষ ? ইসলামিক ফাউন্ডেশন

আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কূম* বৃক্ষ?আল-বায়ান

আপ্যায়ন হিসেবে এটা উত্তম, না, (জাহান্নামের) জাক্কুম গাছ?তাইসিরুল

এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৪

যাক্কুম এক ধরনের গাছ। তিহামা এলাকায় এ গাছ দেখা যায়। এর স্বাদ হয় তিতা, গন্ধ বিরক্তিকর এবং ভাঙলে এর মধ্য থেকে এক ধরনের দুধের মতো পদার্থ বের হয় যা গায়ে লাগলে গা ফুলে ওঠে ও ফোস্কা পড়ে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬২. আপ্যায়নের জন্য কি এটাই শ্রেয়, না যাক্কুম গাছ?

তাফসীরে আহসানুল বায়ান

(৬২) আপ্যায়নের জন্য কি এটিই উত্তম, না যাক্কুম বৃক্ষ?(1)

(1) زَقُّوْمٌ ,تَزَقُّمٌ থেকে উৎপত্তি যার অর্থঃ দুর্গন্ধময় ও ঘৃণিত বস্তু গিলে খাওয়া। ‘যাক্কুম’ বৃক্ষের ফল খাওয়াও জাহান্নামীদের জন্য বড় কঠিন হবে। কারণ তা বড় দুর্গন্ধময়, তেঁতো এবং অতি ঘৃণ্য হবে। অনেকে বলেন যে, এটা পৃথিবীর একটি গাছ এবং তা আরবে পরিচিত। ক্বুত্বরব বলেন, এটি এক প্রকার তেঁতো গাছ, যা তিহামা নামক এলাকায় পাওয়া যায়। আর অনেকে বলেন যে, এটা পৃথিবীর কোন গাছ নয়, পৃথিবীর মানুষের নিকট তা অপরিচিত। (ফাতহুল ক্বাদীর) আরবী-উর্দু অভিধানে ‘যাক্কুম’-এর অর্থ থুহার (কাঁটাদার বিষাক্ত গাছ) করা হয়েছে।