লিমিছলি হা-যা-ফাল ইয়া‘মালিল ‘আ-মিলূন।উচ্চারণ
এ ধরনের সাফল্যের জন্যই কাজ করতে হবে তাদের যারা কাজ করে। তাফহীমুল কুরআন
এ রকম সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।মুফতী তাকী উসমানী
এরূপ সাফল্যের জন্য সাধকদের উচিৎ সাধনা করা।মুজিবুর রহমান
এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।মাওলানা মুহিউদ্দিন খান
এইরূপ সাফল্যের জন্যে সাধকদের উচিত সাধনা করা, ইসলামিক ফাউন্ডেশন
এরূপ সাফল্যের জন্যই ‘আমলকারীদের আমল করা উচিত।আল-বায়ান
এ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত।তাইসিরুল
এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।মাওলানা জহুরুল হক
৬১. এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা,
(৬১) এরূপ সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত, (1)
(1) অর্থাৎ, এরূপ নিয়ামত ও এরূপ মহা অনুগ্রহের জন্যই মেহনতকারীদের মেহনত করা দরকার। কারণ এটাই সব থেকে বেশী লাভদায়ক ব্যবসা। ঐ ব্যবসা নয়; যা পৃথিবীর জন্য ক্ষণেকের এবং নোকসানের সওদা।