فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ

ফাত্তালা‘আ ফারআ-হু ফী ছাওয়াইল জাহীম।উচ্চারণ

এ বলে যেমনি সে নিচের দিকে ঝুঁকবে তখনই দেখবে তাকে জাহান্নামের অতল গভীরে। তাফহীমুল কুরআন

তারপর সে নিজে (জাহান্নামে) উঁকি মারবে, তখন সে তাকে দেখতে পাবে জাহান্নামের মাঝখানে।মুফতী তাকী উসমানী

অতঃপর সে ঝুকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে।মুজিবুর রহমান

অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর সে ঝুঁকিয়া দেখবে এবং একে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে; ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) দেখবে জাহান্নামের মধ্যস্থলে।আল-বায়ান

তারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।তাইসিরুল

তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৫. অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে;

তাফসীরে আহসানুল বায়ান

(৫৫) অতঃপর সে উঁকি মেরে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে ;