ক-লা হাল আনতুম মুত্তালি‘ঊন।উচ্চারণ
তোমরা কি দেখতে চাও সে এখন কোথায় আছে?” তাফহীমুল কুরআন
সেই জান্নাতী (অন্য জান্নাতীদেরকে) বলবে, তোমরা কি উকি মেরে (আমার সেই সাথীকে) দেখতে চাও?মুফতী তাকী উসমানী
(আল্লাহ) বলবেনঃ তোমরা কি তাকে দেখতে চাও?মুজিবুর রহমান
আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ বলবেন, ‘তোমরা কি তাকে দেখতে চাও ?’ ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহ বলবেন, ‘তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’আল-বায়ান
আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’তাইসিরুল
সে বলবে -- "তোমরা কি উঁকি দিয়ে দেখবে?"মাওলানা জহুরুল হক
৫৪. আল্লাহ্ বলবেন, তোমরা কি তাকে দেখতে চাও?
(৫৪) (আল্লাহ) বলবেন, ‘তোমরা কি তাকে উঁকি মেরে দেখতে চাও?’ (1)
(1) অর্থাৎ, ঐ জান্নাতী ব্যক্তি জান্নাতের নিজ সাথীদেরকে বলবে, তোমরা কি জাহান্নামে উঁকি দিয়ে দেখবে? সম্ভবতঃ সেই লোক আমার দৃষ্টিগোচর হবে এবং আমি তোমাদেরকে বলে দেব যে, ঐ ব্যক্তি এই রকম কথাবার্তা বলত। অনেকের মতে ঐ কথার বক্তা মহান আল্লাহ অথবা ফিরিশতা।