ফাআকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতাছাআলূন।উচ্চারণ
তারপর তারা একজন অন্যজনের দিকে ফিরে অবস্থা জিজ্ঞেস করবে। তাফহীমুল কুরআন
অতঃপর জান্নাতবাসীগণ একে অন্যের সামনা-সামনি হয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।মুফতী তাকী উসমানী
তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।মুজিবুর রহমান
অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।মাওলানা মুহিউদ্দিন খান
তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।আল-বায়ান
অতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে।তাইসিরুল
তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।মাওলানা জহুরুল হক
৫০. অতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে
(৫০) তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। (1)
(1) জান্নাতী ব্যক্তিগণ জান্নাতে আপোসে বসে পৃথিবীর ঘটনাসমূহ স্মরণ করবে এবং একে অপরকে শোনাবে।