كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ

কাআন্নাহুন্না বাইদুম মাকনূন।উচ্চারণ

এমন নাজুক যেমন হয় ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি। ৩০ তাফহীমুল কুরআন

(তাদের নিখুঁত অস্তিত্ব এমন) যেন তারা (ধুলোবালি হতে) লুকিয়ে রাখা ডিম।মুফতী তাকী উসমানী

তারা যেন সুরক্ষিত ডিম্ব।মুজিবুর রহমান

যেন তারা সুরক্ষিত ডিম।মাওলানা মুহিউদ্দিন খান

তারা যেন সুরক্ষিত ডিম্ব। ইসলামিক ফাউন্ডেশন

তারা যেন আচ্ছাদিত ডিম।আল-বায়ান

তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।তাইসিরুল

যেন তারা সুরক্ষিত ডিম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩০

মূলে বলা হয়েছে كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ “যেন তারা গোপন বা সংরক্ষিত ডিম” তাফসীর বিশারদগণ এ শব্দগুলোর বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। কিন্তু সঠিক ব্যাখ্যা সেটিই যেটি হযরত উম্মে সালামাহ (রা.) নবী ﷺ থেকে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, আমি নবী করীমকে ﷺ এ আয়াতটির অর্থ জিজ্ঞেস করি। জবাবে তিনি বলেন, তাদের কোমলতা ও নাজুকতা এমন ঝিল্লির মতো হবে যা ডিমের খোসা ও তার সাদা অংশের মাঝখানে থাকে। (ইবনে জারীর)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৯. তারা যেন সুরক্ষিত ডিম্ব।(১)

(১) এখানে জান্নাতের হুরীগণের তৃতীয় গুণ বর্ণিত হয়েছে। তাদেরকে সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে। আরবদের কাছে এই তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। যে ডিম পাখার নিচে লুকানো থাকে, তা এমনই সুরক্ষিত থাকে যে, এর উপর বাইরের ধূলিকণার কোন প্রভাব পড়ে না। ফলে তা খুব স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে। এছাড়া এর রঙ সাদা হলুদাভ হয়ে থাকে; যা আরবদের কাছে মহিলাদের সর্বাধিক চিত্তাকর্ষক রঙ হিসেবে গণ্য হত। তাই এর সাথে তুলনা করা হয়েছে। (দেখুন: তাবারী; আদওয়াউল বায়ান)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৯) যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম। (1)

(1) উটপাখী তার ডানার নিচে নিজ ডিমকে লুকিয়ে রাখে। যার ফলে তা হাওয়া এবং ধুলো-মাটি থেকে বেঁচে যায়। বলা হয় যে, উটপাখীর ডিমের রঙ খুব সুন্দর ও সুদর্শন হয়, যা হলুদ মিশ্রিত সাদা হয়। আর এই রঙকে মানুষের রূপ-জগতে সর্বোৎকৃষ্ট ভাবা হয়। পরন্তু সুরক্ষিত ডিমের সাথে এই সাদৃশ্য শুধু সাদা হওয়ার জন্য নয়; বরং (কাঁচা হলুদ বা সোনালী রঙ মিশ্রিত গৌরবর্ণ) সুন্দর রঙ এবং রূপ হওয়ার দিক দিয়েও।