أُوْلَـٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ

উলাইকা লাহুম রিঝকুম মা‘লূম।উচ্চারণ

তাদের জন্য রয়েছে জ্ঞাত রিযিক, ২২ তাফহীমুল কুরআন

তাদের জন্য আছে স্থিরীকৃত রিযকমুফতী তাকী উসমানী

তাদের জন্য রয়েছে নির্ধারিত রিয্ক –মুজিবুর রহমান

তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।মাওলানা মুহিউদ্দিন খান

তাদের জন্যে আছে নির্ধারিত রিযিক-ইসলামিক ফাউন্ডেশন

তাদের জন্য থাকবে নির্ধারিত রিয্ক,আল-বায়ান

তাদের জন্য আছে নির্ধারিত রিযক-তাইসিরুল

এরাই -- এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২

অর্থাৎ এমন রিযিক যার সমস্ত গুণাবলী বর্ণনা করে দেয়া হয়েছে। যা পাওয়ার ব্যাপারে তারা নিশ্চিত। যে ব্যাপারে তারা একেবারে নিশ্চিন্ত যে, তা তারা চিরকাল পেতে থাকবে। যে ব্যাপারে কি পাওয়া যাবে কি না পাওয়া যাবে, এ ধরনের কোন অনিশ্চয়তা নেই।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪১. তাদের জন্য আছে নির্ধারিত রিযিক—

তাফসীরে আহসানুল বায়ান

(৪১) তাদের জন্য আছে নির্ধারিত রুযী।