وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

ওয়া মা-তুজঝাওনা ইল্লা-মা-কুনতুম তা‘মালূন।উচ্চারণ

এবং পৃথিবীতে তোমরা যে সমস্ত কাজ করতে তারই প্রতিদান তোমাদের দেয়া হচ্ছে। তাফহীমুল কুরআন

আর তোমাদেরকে কেবল তোমাদের কৃতকর্মেরই প্রতিফল দেওয়া হবে।মুফতী তাকী উসমানী

এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে।মুজিবুর রহমান

তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে- ইসলামিক ফাউন্ডেশন

আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।আল-বায়ান

তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’তাইসিরুল

আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৯. এবং তোমরা যা করতে তারই প্ৰতিফল পাবে—

তাফসীরে আহসানুল বায়ান

(৩৯) এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল ভোগ করবে,(1)

(1) যখন জাহান্নামীরা দাঁড়িয়ে একে অপরকে জিজ্ঞাসা করবে, তখন এই বাক্য তাদেরকে বলা হবে এবং সাথে সাথে এটাও পরিষ্কার করে বলে দেওয়া হবে যে, এটা যুলম নয়; বরং প্রকৃত ইনসাফ। কারণ এসব তোমাদের কুকর্মের প্রতিফল।