বাল জাআ বিলহাক্কিওয়া সাদ্দাকাল মুরছালীন।উচ্চারণ
অথচ সে সত্য নিয়ে এসেছিল এবং রসূলদেরকে সত্য বলে মেনে নিয়েছিল ২১ তাফহীমুল কুরআন
অথচ সে (অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য নিয়ে এসেছিল এবং সে অন্যান্য রাসূলগণেরও সমর্থন করেছিল।মুফতী তাকী উসমানী
বরং সেতো সত্য নিয়ে এসেছে এবং সে সমস্ত রাসূলকে সত্য বলে স্বীকার করেছে।মুজিবুর রহমান
না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান
বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং সে রাসূলদেরকে সত্য বলে স্বীকার করেছে। ইসলামিক ফাউন্ডেশন
বরং সে সত্য নিয়ে এসেছিল এবং সে রাসূলদেরকে সত্য বলে ঘোষণা দিয়েছিল।আল-বায়ান
বরং সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] সত্য নিয়ে এসেছে এবং (পূর্বে আগমনকারী) রসূলদেরকে সত্যায়িত করেছে।তাইসিরুল
বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।মাওলানা জহুরুল হক
২১
রসূলদেরকে সত্য বলে মেনে নেয়ার তিনটি অর্থ রয়েছে এবং এ তিনটি অর্থই এখানে প্রযুক্ত। এক, তিনি পূর্ববর্তী এমন কোন রসূলের বিরোধিতা করেননি যার অনুসারীদের তাঁর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করার কোন যুক্তিসঙ্গত কারণ থাকতো। বরং তিনি আল্লাহর সমস্ত পূর্ববর্তী রসূলকে সত্য বলতেন। দুই, তিনি কোন নতুন ও অভিনব কথা আনেননি। বরং শুরু থেকে আল্লাহর সব রসূল যে কথা বলে আসছিলেন তিনিও সে একই কথা পেশ করতেন। তিন, পূর্ববর্তী রসূলগণ তাঁর সম্পর্কে যেসব খবর দিয়েছিলেন তিনি সেগুলোর সঠিক প্রয়োগক্ষেত্র ছিলেন।
৩৭. বরং তিনি তো সত্য নিয়ে এসেছেন এবং তিনি রাসূলদেরকে সত্য বলে স্বীকার করেছেন।
(৩৭) বরং সে (মুহাম্মাদ) তো সত্য নিয়ে এসেছে এবং সমস্ত রসূলদের সত্যতা স্বীকার করেছে। (1)
(1) অর্থাৎ, তোমরা আমার পয়গম্বরকে কবি ও পাগল বলছ, অথচ তিনি যা নিয়ে এসেছেন ও উপস্থাপন করছেন তা সত্য এবং তা তো সেই জিনিসই, যা তাঁর পূর্ববর্তী সকল পয়গম্বরগণ উপস্থাপন করেছেন। এরূপ মহৎ কাজ কি কোন পাগলের বা কোন কবির কল্পনার ফল হতে পারে?