فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল ‘আযা-বি মুশতারিকূন।উচ্চারণ

এভাবে তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে। ২০ তাফহীমুল কুরআন

মোটকথা সে দিন শাস্তিতে তারা সকলে একে অন্যের শরীক হবে।মুফতী তাকী উসমানী

তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে।মুজিবুর রহমান

তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এরা সকলেই সেই দিন শাস্তির শরীক হবে। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তারা সেদিন আযাবে অংশীদার হবে।আল-বায়ান

সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।তাইসিরুল

সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২০

অর্থাৎ নেতা ও অনুসারী এবং গোমরাহ ও গোমরাহকারী উভয়ই একই শাস্তি লাভ করবে। অনুসারীরদের এ ওযর মেনে নেয়া হবে না যে, তারা নিজেরা গোমরাহ হয়নি বরং তাদেরকে গোমরাহ করা হয়েছিল। অন্যদিকে নেতাদের এ ওযরও গ্রহণ করা হবে না যে, গোমরাহ লোকেরা নিজেরাই সরল-সত্য পথের প্রত্যাশী ছিল না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৩. অতঃপর তারা সবাই সেদিন শাস্তির শরীক হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৩) সুতরাং নিশ্চয় ওরা সকলেই সেদিন শাস্তির শরীক হবে। (1)

(1) কারণ, তাদের গুনাহও শরীকানী ছিল; শিরক, পাপাচরণ এবং ফিতনা-ফাসাদ করা তাদের দৈনন্দিন কর্ম ছিল।