ইন্না-কাযা-লিকা নাফ‘আলুবিলমুজরিমীন।উচ্চারণ
আমি অপরাধীদের সাথে এমনটিই করে থাকি। তাফহীমুল কুরআন
আমরা অপরাধীদের সাথে এ রকমই করে থাকি।মুফতী তাকী উসমানী
অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।মুজিবুর রহমান
অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।মাওলানা মুহিউদ্দিন খান
অপরাধীদের প্রতি আমি এইরূপই করে থাকি। ইসলামিক ফাউন্ডেশন
অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।আল-বায়ান
অপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি।তাইসিরুল
নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।মাওলানা জহুরুল হক
৩৪. নিশ্চয় আমরা অপরাধীদের সাথে এরূপ করে থাকি।
(৩৪) অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি। (1)
(1) অর্থাৎ, সর্বপ্রকার পাপীষ্ঠদের সাথে এটাই আমার ব্যবহার। সুতরাং এখন তারা সকলে আমার শাস্তি ভোগ করতে থাকবে।