ফাআগওয়াইনা-কুম ইন্না-কুন্না-গা-বীন।উচ্চারণ
কাজেই আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাই বিভ্রান্ত ছিলাম।” ১৯ তাফহীমুল কুরআন
ফলে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি আর আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। মুফতী তাকী উসমানী
আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।মুজিবুর রহমান
আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি, কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত’।আল-বায়ান
আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম।’তাইসিরুল
বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।মাওলানা জহুরুল হক
১৯
ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা সাবা, ৫১, ৫২, ৫৩ টীকা।
অর্থাৎ আমরা নিজেরা যেহেতু বিভ্রান্ত ছিলাম, তাই আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম ঠিক, কিন্তু আমরা বিভ্রান্ত করেছি বলে তোমরা কুফর করতে বাধ্য হয়ে যাওনি। তোমরা নিজেরা বিপথগামী না হলে তোমাদের উপর আমাদের জোর খাটত না।
৩২. সুতরাং আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্ৰান্ত।
(৩২) আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’ (1)
(1) অর্থাৎ, তারা পূর্বে যে কথা অস্বীকার করে বলেছিল যে, আমাদের তোমাদের উপর এমন কি জোর ছিল যে, তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। পরবর্তীতে তাই স্বীকার করবে এই বলে যে, হ্যাঁ সত্যই আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কিন্তু এই স্বীকারোক্তি এই সতর্কবাণীর সাথে হবে যে, এর জন্য আমাদেরকে দায়ী বা দোষী করবে না। কারণ আমরা নিজেরাও পথভ্রষ্টই ছিলাম, আমরা তোমাদেরকেও আমাদের মতই বানাতে চেয়েছিলাম এবং তোমরা সহজেই আমাদের পথ অবলম্বন করে নিয়েছিলে। যেমন শয়তানও সেই দিন বলবে, (وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلاَّ أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلاَ تَلُومُونِي وَلُومُواْ أَنفُسَكُم) অর্থাৎ, আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহবান করেছিলাম এবং তোমরা আমার আহবানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদের প্রতিই দোষারোপ কর। (সূরা ইবরাহীম ২২ আয়াত)