قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ

ক-লূবাল লাম তাকূনূমু’মিনীন।উচ্চারণ

তারা জবাব দেবে, “না, তোমরা নিজেরাই মু’মিন ছিলে না। তাফহীমুল কুরআন

তারা বলবে, না, বরং তোমরা নিজেরাই ঈমান আনার ছিলে না।মুফতী তাকী উসমানী

তারা বলবেঃ তোমরা তো বিশ্বাসীই ছিলে না।মুজিবুর রহমান

তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।মাওলানা মুহিউদ্দিন খান

তারা বলবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না, ইসলামিক ফাউন্ডেশন

জবাবে তারা (নেতৃস্থানীয় কাফিররা) বলবে, ‘বরং তোমরা তো মুমিন ছিলে না’।আল-বায়ান

তারা (অর্থাৎ ক্ষমতার অধিকারীরা) উত্তর দিবে- ‘‘তোমরা তো (বিচার দিবসের প্রতি) বিশ্বাসীই ছিলে না।তাইসিরুল

তারা বলবে -- "না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৯. তারা (নেতৃস্থানীয় কাফেররা) বলবে, বরং তোমরা তো মুমিন ছিলে না,

তাফসীরে আহসানুল বায়ান

(২৯) এরা বলবে, ‘বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না, (1)

(1) অর্থাৎ, নেতারা বলবে, তোমরা স্বেচ্ছায় ঈমান আনোনি। আর আজ আমাদের দোষ দিচ্ছ?