ওয়ামা-ক-না লানা-‘আলাইকুম মিন ছুলতা-নিন বাল কুনতুম কাওমান তা-গীন।উচ্চারণ
তোমাদের ওপর আমাদের কোন জোর ছিল না। বরং তোমরা নিজেরাই ছিলে বিদ্রোহী। তাফহীমুল কুরআন
আর তোমাদের উপর আমাদের কোন আধিপত্যও ছিল না। বস্তুত তোমরা নিজেরাই ছিলে এক অবাধ্য সম্প্রদায়।মুফতী তাকী উসমানী
এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিলনা; বস্তুতঃ তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।মুজিবুর রহমান
এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না ; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়। ইসলামিক ফাউন্ডেশন
আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী কওম’।আল-বায়ান
আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী জাতি।তাইসিরুল
"আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।মাওলানা জহুরুল হক
৩০. এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
(৩০) এবং তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বস্তুতঃ তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়। (1)
(1) দলপতি ও অনুগামী তথা গুরু ও চেলার এইরূপ আপোসের বচসা কুরআন কারীমে বেশ কিছু জায়গায় বর্ণনা করা হয়েছে। তাদের এক অপরের এই বচসা হাশরের ময়দানেও চলবে এবং জাহান্নামী হওয়ার পরে জাহান্নামের ভিতরেও চলবে। দেখুনঃ সূরা মু’মিন ৪৭-৪৮, সূরা সাবা ৩১-৩২, সূরা আহযাব ৬৭-৬৮, সূরা আ’রাফ ৩৮-৩৯ ইত্যাদি আয়াতসমূহ।