ওয়া-ক-লূইয়া-ওয়াইলানা-হা-যা-ইয়াওমুদ্দীন।উচ্চারণ
সময় এরা বলবে, হায়! আমাদের দুর্ভাগ্য, এতো প্রতিফল দিবস তাফহীমুল কুরআন
এবং বলবে, হায়, আমাদের দুর্ভোগ! এটা তো হিসাব-নিকাশের দিন।মুফতী তাকী উসমানী
এবং তারা বলবেঃ হায়! দুর্ভোগ আমাদের! এটাইতো কর্মফল দিন।মুজিবুর রহমান
এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এরা বলবে, ‘দুর্ভোগ আমাদের! এটাই তো কর্মফল দিবস।’ ইসলামিক ফাউন্ডেশন
আর তারা বলবে, ‘হায় আমাদের ধ্বংস, এ তো প্রতিদান দিবস’!আল-বায়ান
তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’তাইসিরুল
আর তারা বলবে -- "হায় ধিক্, আমাদের! এটিই তো বিচারের দিন!"মাওলানা জহুরুল হক
২০. এবং তারা বলবে, হায়, দুর্ভোগ আমাদের! এটাই তো প্রতিদান দিবস।
(২০) এবং ওরা বলবে, ‘হায় দুর্ভোগ আমাদের! এটিই তো কর্মফল দিবস।’