قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ

কুল না‘আম ওয়া আনতুম দা-খিরূন।উচ্চারণ

এদেরকে বলো, হ্যাঁ এবং তোমরা (আল্লাহর মোকাবিলায়) অসহায়। ১১ তাফহীমুল কুরআন

বলে দাও, হ্যাঁ এবং তোমরা লাঞ্ছিতও হবে।মুফতী তাকী উসমানী

বলঃ হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।মুজিবুর রহমান

বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।মাওলানা মুহিউদ্দিন খান

বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’ ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘হ্যাঁ, আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’আল-বায়ান

তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’তাইসিরুল

তুমি বলো -- "হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

অর্থাৎ আল্লাহ‌ তোমাদেরকে যা ইচ্ছা তাই বানাতে পারে। যখন তিনি চাইলেন তখনই তাঁর একটি ইশারাতেই তোমরা অস্তিত্ব লাভ করলে। যখন তিনি চাইবেন তখনই তাঁর একটি ইঙ্গিতেই তোমরা মৃত্যুবরণ করবে। আবার যখন তিনি চাইবেন সাথে সাথেই তাঁর একটি ইংগতিই তোমাদেরকে উঠিয়ে দাঁড় করিয়ে দেবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৮. বলুন, হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।

তাফসীরে আহসানুল বায়ান

(১৮) বল, ‘হ্যাঁ। আর তোমরা হবে লাঞ্ছিত।’ (1)

(1) যেমন অন্য স্থানেও বলেছেন, {وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ} অর্থাৎ, সকলেই তাঁর নিকট লাঞ্ছিত অবস্থায় আসবে। (সূরা নামল ৮৭ আয়াত) {إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} অর্থাৎ, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে।’’(সূরা মু’মিন ৬০ আয়াত)