আইযা-মিতনা-ওয়া কুন্না-তুরবাওঁ ওয়া ‘ইজা-মান আইন্না-লামাব‘ঊছূন।উচ্চারণ
আমরা যখন মরে একেবারে মাটি হয়ে যাবো এবং থেকে যাবে শুধুমাত্র হাড়ের পিঞ্জর তখন আমাদের আবার জীবিত করে উঠানো হবে, এমনও কি কখনো হতে পারে? তাফহীমুল কুরআন
তবে কি আমরা মরে মাটি ও অস্থিতে পরিণত হয়ে যাওয়ার পরও আমাদেরকে পুনরায় জীবিত করা হবে?মুফতী তাকী উসমানী
আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব তখন কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে?মুজিবুর রহমান
আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?মাওলানা মুহিউদ্দিন খান
‘আমরা যখন মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে ? ইসলামিক ফাউন্ডেশন
‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব’?আল-বায়ান
আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?তাইসিরুল
কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?মাওলানা জহুরুল হক
১৬. আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
(১৬) আমরা মরে গিয়ে মাটি ও হাড়ে পরিণত হলেও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে?