ওয়া ক-লূ ইন হা-যাইল্লা-ছিহরু মুবীন।উচ্চারণ
এবং বলে, “এ তো স্পষ্ট যাদু। ১০ তাফহীমুল কুরআন
তারা বলে, এটা এক প্রকাশ্য যাদু ছাড়া কিছুই নয়।মুফতী তাকী উসমানী
এবং বলেঃ এটাতো এক সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নয়।মুজিবুর রহমান
এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।মাওলানা মুহিউদ্দিন খান
এবং বলে, ‘এটা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’ ইসলামিক ফাউন্ডেশন
আর বলে, ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়’!আল-বায়ান
আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’তাইসিরুল
আর বলে -- "এটি স্পষ্ট জাদু বৈ তো নয়",মাওলানা জহুরুল হক
১০
অর্থাৎ ঐন্দ্রজালিক জগতের কথা। এ ব্যক্তি বলছে কোন ঐন্দ্রজালিক জগতের কথা। সেখানে মৃতরা পুনরুজ্জীবিত হবে। আদালত প্রতিষ্ঠিত হবে। জান্নাত আবাদ করা হবে। জাহান্নামীদের শাস্তি বিধান করা হবে। অথবা এর এ অর্থও হতে পারে যে, এ ব্যক্তি মন ভুলানো কথা বলছে। এর এ কথাগুলোই সুস্পষ্টভাবে প্রমাণ করছে যে, কেউ এর ওপর যাদু করে দিয়েছে, যার ফলে এ সুস্থ-সচেতন ব্যক্তিটি এখন এ ধরনের আবোল-তাবোল কথা বলছে।
১৫. এবং বলে, এটা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।
(১৫) এবং বলে, ‘এতো এক স্পষ্ট যাদু ছাড়া কিছু নয়। (1)
(1) অর্থাৎ, নসীহত গ্রহণ না করা তাদের স্বভাব। আর কোন সুস্পষ্ট প্রমাণ বা মু’জেযা দেখানো হলে বিদ্রূপ করে এবং তা যাদু ভাবে।