فَٱلزَّـٰجِرَٰتِ زَجۡرٗا

ফাঝঝা-জির-তি ঝাজর-।উচ্চারণ

তারপর যারা ধমক ও অভিশাপ দেয় তাদের কসম, তাফহীমুল কুরআন

তারপর তাদের, যারা কঠোরভাবে বাধা প্রদান করে। মুফতী তাকী উসমানী

এবং যারা কঠোর পরিচালক।মুজিবুর রহমান

অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,মাওলানা মুহিউদ্দিন খান

ও যারা কঠোর পরিচালক ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর (মেঘমালা) সুচারুরূপে পরিচালনাকারীদের,আল-বায়ান

অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,তাইসিরুল

আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ সেই ফেরেশতাগণ যারা শয়তানদেরকে ঊর্ধ্বজগতে প্রবেশ ও দুষ্কর্ম করতে বাধা প্রদান করে।

তাফসীরে জাকারিয়া

২. অতঃপর যারা কঠোর পরিচালক(১)

(১) মুজাহিদ বলেন, এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। (তাবারী) পক্ষান্তরে কাতাদাহ বলেন, এর দ্বারা কুরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন তাই বুঝানো হয়েছে। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(২) ও যারা সজোরে ধমক দিয়ে থাকে,