ওয়াসসাফফা-তি সাফফা-।উচ্চারণ
সারিবদ্ধভাবে দণ্ডায়মানদের কসম, তাফহীমুল কুরআন
শপথ তাদের, যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। মুফতী তাকী উসমানী
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দন্ডায়মান।মুজিবুর রহমান
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ইসলামিক ফাউন্ডেশন
কসম সারিবদ্ধ ফেরেশতাদের,আল-বায়ান
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,তাইসিরুল
ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,মাওলানা জহুরুল হক
নিজের কোন কথাকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাআলার শপথ করার দরকার পড়ে না, কিন্তু তা সত্ত্বেও কুরআন মাজীদে তিনি বিভিন্ন বস্তুর শপথ করেছেন। মুফাসসিরগণ বলেন, শপথ হচ্ছে আরবী ভাষালঙ্কারের একটি বিশেষ শৈলী। এর দ্বারা কথা শক্তিশালী হয় এবং এর ফলে কথায় আছর সৃষ্টি হয়। দ্বিতীয়ত যেসব জিনিসের শপথ করা হয়েছে, লক্ষ্য করলে দেখা যায়, তা সেই বিষয়বস্তুর সপক্ষে প্রমাণ হয়ে থাকে, যার উল্লেখ শপথের পর করা হয়।
১. শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান।(১)
(১) কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। (তাবারী)
(১) তাদের শপথ যারা (যে ফিরিশতারা) সারিবদ্ধভাবে দন্ডায়মান।