تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ

তানাঝঝালু‘আলা-কুল্লি আফফা-কিন আছীম।উচ্চারণ

তারা তো প্রত্যেক জালিয়াত বদকারের উপর অবতীর্ণ হয়। ১৪০ তাফহীমুল কুরআন

অবতরণ করে প্রত্যেক এমন ব্যক্তির কাছে, যে চরম মিথ্যুক, ঘোর পাপিষ্ঠ।মুফতী তাকী উসমানী

তারাতো অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।মুজিবুর রহমান

তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।মাওলানা মুহিউদ্দিন খান

এরা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। ইসলামিক ফাউন্ডেশন

তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।আল-বায়ান

তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট।তাইসিরুল

তারা অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর উপরে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৪০

এখানে গণৎকার, জ্যোতিষী, ভবিষ্যত বক্তা, “আমলকারী” ইত্যাদি লোক, যারা ভবিষ্যতের খবর জানে বলে ভণ্ড প্রতারকের অভিনয় করে অথবা যারা দ্ব্যর্থবোধক শব্দগুচ্ছ উচ্চারণ করে মানুষের ভাগ্য গণনা করে কিংবা ধড়িবাজের ভূমিকায় অবতীর্ণ হয়ে জিন, আত্মা ও মক্কেলদের সহায়তায় মানুষের সংকট নিরসনের ব্যবসায় করে থাকে তাদের কথা বলা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২২২. তারা তো নাযিল হয় প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে।

তাফসীরে আহসানুল বায়ান

(২২২) ওরা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী পাপিষ্ঠের নিকট। (1)

(1) অর্থাৎ, কুরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে শয়তানের কোন হাত নেই। কারণ শয়তান তো মিথ্যুক এবং পাপিষ্ঠদের (জ্যোতিষী ও গণক প্রভৃতিদের) নিকট আসে যায়, নবী ও নেক লোকেদের নিকট আসে না।