ওয়ামাআহলাকনা-মিন কারইয়াতিন ইল্লা-লাহা-মুনযিরূন।উচ্চারণ
(দেখো) আমি কখনো কোন জনপদকে তার জন্য উপদেশ তাফহীমুল কুরআন
আমি কোন জনপদকে ধ্বংস করিনি, এ ব্যতিরেকে যে, (পূর্বে) তাদের জন্য ছিল সতর্ককারী।মুফতী তাকী উসমানী
আমি এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিলনা।মুজিবুর রহমান
আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।মাওলানা মুহিউদ্দিন খান
আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যার জন্যে সতর্ককারী ছিল না ; ইসলামিক ফাউন্ডেশন
আর আমি এমন কোন জনপদকে ধ্বংস করিনি, যাতে কোন সতর্ককারী আসেনি।আল-বায়ান
আমি এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য কোন ভয় প্রদর্শনকারী ছিল নাতাইসিরুল
আর আমরা কোনো জনপদ ধ্বংস করি নি যার সতর্ককারী ছিল না।মাওলানা জহুরুল হক
২০৮. আর আমরা এমন কোন জনপদ ধ্বংস করিনি। যার জন্য সতর্ককারী ছিল না(১);
(১) অর্থাৎ আমি কোন জনপদ ধ্বংস করে দেয়ার পূর্বে সতর্ককারী ছিল, তাদের স্মরণ করিয়ে দেয়ার জন্য। আমি যালেম নই। আল্লাহ তা'আলা বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না। সে জন্য তিনি যুগে যুগে সতর্ককারী নবী-রাসূল পাঠিয়েছেন। (দেখুন: মুয়াস্সার) অনুরূপ আয়াত আরো দেখুন: সূরা আল-ইসরাঃ ১৫, সূরা আল-কাসাসঃ ৫৯)
(২০৮) আমি কোন জনপদকে সতর্ককারী প্রেরণ না করে ধ্বংস করিনি।