رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ

রব্বি নাজজিনী ওয়া আহলী মিম্মা-ইয়া‘মালূন।উচ্চারণ

হে আমার রব! আমাকে ও আমার পরিবার-পরিজনকে এদের কুকর্ম থেকে মুক্তি দাও।” ১১২ তাফহীমুল কুরআন

হে আমার প্রতিপালক! তারা যে কার্যকলাপ করছে আমাকে ও আমার পরিবারবর্গকে তা থেকে রক্ষা করুন। #%৪৬%#মুফতী তাকী উসমানী

হে আমার রাব্ব! আমাকে ও আমার পরিবারবর্গকে, তারা যা করে তা হতে রক্ষা কর।মুজিবুর রহমান

হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।মাওলানা মুহিউদ্দিন খান

‘হে আমার প্রতিপালক ! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, এরা যা করে, তা হতে রক্ষা কর।ইসলামিক ফাউন্ডেশন

‘হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর’। আল-বায়ান

হে আমার প্রতিপালক! তারা যা করে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবারবর্গকে রক্ষা কর।’তাইসিরুল

আমার প্রভু! তারা যা করে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে উদ্ধার করো।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১২

এর এ অর্থও হতে পারে, তাদের খারাপ কাজের পরিণাম থেকে আমাদের বাঁচাও। আবার এ অর্থও হতে পারে, এই অসৎ লোকদের জনপদে যেসব নৈতিক আবর্জনা ছড়িয়ে রয়েছে আমাদের সন্তান-সন্ততিদের গায়ে যেন সেগুলোর স্পর্শ লেগে না যায়। ঈমানদারদের নিজেদের বংশধররা যেন নোংরা পরিবেশে প্রভাবিত না হয়ে পড়ে। কাজেই হে আমাদের রব! এ কলুষিত সমাজে জীবন যাপন করার ফলে আমরা যে সার্বক্ষণিক আযাবে লিপ্ত হচ্ছি তার হাত থেকে আমাদের বাঁচাও।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ এ জাতীয় ঘৃণ্য কার্যকলাপে কাউকে লিপ্ত হতে দেখলে যে দুঃখ-বেদনা সৃষ্টি হয় তা থেকে আমাদেরকে মুক্তি দিন এবং এ অপকর্মের কারণে সে জাতির উপর যে শাস্তি অবতীর্ণ হওয়ার ছিল তা থেকে আমাদেরকে রক্ষা করুন।

তাফসীরে জাকারিয়া

১৬৯. হে আমার রব! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, তারা যা করে, তা থেকে রক্ষা করুন।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬৯) হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পরিবার পরিজনকে ওদের কুকর্ম হতে রক্ষা কর।’